দোহারে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : প্রতিবছরের মতো এবারও সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর ন্যায় দোহার-নবাবগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য চালু করা হয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিদ্যালয়ের যে কোনো ছাত্র-ছাত্রী অংশ নিতে পারে। শনিবার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই লাইনে দাড়িয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট প্রদান করছে। প্রার্থীদের কর্মী সমর্থকরা ও গোপন প্রচারনার মাধ্যমে নির্বাচনের দিনও ভোট চাইছেন । আনন্দ আর উৎসবের একটুও কমতি নেই অন্যান্য সাধারন নির্বাচনের চেয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে। কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের প্রার্থী আ. রহমান নববাংলাকে জানান, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে আমাদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে। এ নির্বাচনের মাধ্যমে আমাদের মধ্যে প্রতিযোগীতা সৃস্টি হবে।কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম নববাংলাকে জানান, স্কুল কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গনতন্ত্র চর্চা করতে পারবে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে এ নির্বাচনের মাধ্যমে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটুক। শিক্ষার্থীরা গনতান্ত্রিক চর্চা করতে পারুক এমনটাই প্রত্যশা সংশ্লিষ্ট সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *