শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের থেকেও এগিয়ে- সালমান এফ রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি বলেছেন, নারী ক্ষমতায়ন বাংলাদেশ এখন বিশ্বের বুকে রুল মডেল। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে বিশ্বের অনেক উন্নত দেশকে পিছিয়ে ফেলে বাংলাদেশ এগিয়ে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শোল্লা স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তী হিরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, আমি আমার নির্বাচনকালীন সময়ে অনেক ওয়াদা দিয়েছি। এর মধ্যে অনেক কাজ অটোমেটিক হচ্ছে। আবার বড় বড় প্রকল্প গুলো একনেকে পাঠানো হচ্ছে। যা দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা তৈরীতে ভূমিকা রাখবে।
এমপি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলাকে এমন ভাবে সাজানো হবে যা পূর্বে কেউ পরিকল্পনা গ্রহণ করেননি। আমরা এই উপজেলাকে এডমিনিস্ট্রেটের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে জনগণ মুহুর্তে এক কাতারে সকল সেবা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
অনুষ্ঠান শুরুর আগে সাংসদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন। হিরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কে.এম রাশেদুজ্জামান রাজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কিসমত, ইউপি চেয়ারম্যান শাফিল উদ্দিন মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, পান্নু মিয়া, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. হারুনুর রশিদ। পরে অনুষ্ঠান শেষে দেশ বরেন্য শিল্পিরা গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *