নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ছাত্রছাত্রীদের যৌন হয়রানি ও আত্নহত্যা প্রবণতারোধে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দোহার উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের বাস্তবায়নে এবং জাপানী সহযোগীতা সংস্থা (জাইকা)’র সহযোগিতায় জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ শেষ হয় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, সরকারী জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. খালেক, লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ পাল, কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান প্রমুখ।
