দোহারে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে জয়পাড়া ক্রীড়া অনুরাগী যুব সমাজের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. আবুল বাশারের সভাপত্বিতে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং নৃত্য শিল্পীদেও নৃত্য পরিবেশনের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ফুটবল একাদশ বনাম মানিকগঞ্জ জেলার বাঠইমুড়ি ঘিওর এর সবুজ স্পোটিং ক্লাব। খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয় গোবিন্দপুর ফুটবল একাদশ এবং রানার্সআপ হয় সবুজ স্পোটিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ২ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ১ লাখ টাকা পুরস্কার প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তাদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র-সহ জনপ্রিয় কন্ঠ শিল্পীগণ গান পরিবেশন করেন।
দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জয়পাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মুহাম্মদ আলমাছ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সদস্য আব্দুস সালাম খান, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মুহাম্মদ হোসেন জনি, আওয়ামী লীগের সহ- সভাপতি মো. নুরুল হক বেপারী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *