নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকায় বসতঘর থেকে নাসরিন আক্তার ইভা (৩২) নামে এক গৃহবধূ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নাসরিন উপজেলার মিয়াপাড়ার তোফাজ্জল হোসেন খান পাখী এর স্ত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে নিখোঁজ হয় নাসরিন। এই খবর ছড়িয়ে পররে সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের ভেতরের একটি কক্ষে টয়লেটের উপরে স্টোর রুম থেকে শব্দ পেয়ে স্থানীয়রা স্টোর রুমে প্রবেশ করে নাসরিনকে হাত,পা মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে সেখান থেকে উদ্ধার করে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়। উদ্ধারকৃত আহত নাসরিনের রুমের বিছানা রক্তাক্ত অবস্থায় ও তার বাম হাতে ইনজেকশন এর শুইয়ের ছিদ্র দেখা যায়। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোন পুর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। এবিষয়ে জানতে নাসরিনের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে দোহার থানার এসআই মো.নয়ন মিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে নাসরিন আক্তার ইভা নামে গৃহবধূকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার পরিবারের কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
