নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ম্যাধমে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর খালপাড়ের সাতটি ইট ভাটার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দোহার- নবাবগঞ্জের তরুন প্রজন্মের গড়া বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জমকালো আয়োজন ও কেক কেটে এ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয় । এ উপলক্ষে দোহার শিল্পকলা একাডেমির উদ্যোগে নাচ, গান,চিত্রাঙ্কন এর আয়োজন করে । এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির দোহার-নবাবগঞ্জের প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়ার , দোহার উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক রতন ডি কস্তা, কাজী জিয়াদ, কবির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব শরীফ, বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষক আওলাদ হোসেন, মো. জামান, মো. শাহ আলম, শফিক তুহিন, গালিব, মো. মোয়াজ, ইয়াসিন, রাজিব, আল-আমিন, আদনান, রবিন, মোরাদ, মুন্না, হাদিসা আক্তারসহ আরও অনেকে । পরে এশিয়ান টিভির সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
