নিজস্ব প্রতিবেদকঃ দেশের আর্থসামাজিক টেকসই উন্নয়নে সামাজিক প্রচারাভিযান করার লক্ষ্যে অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ এ প্রকল্প বাস্তবায়নে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইফ) এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে ঢাকার নবাবগঞ্জে উদ্বুদ্ধ করণ শোভাযাত্রা বের করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সেইফ এর সোশ্যাল মার্কেটিং অফিসার খুরশিদ আলম, অংশগ্রহণ করেণ নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন আহমেদ,সাবিহা খানম, সহকারী শিক্ষক বেলাল আহমেদ, নিখিল রাজবংশী, কার্ত্তিক সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
