দোহারে ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইয়ামাহা রাইডার্স ক্লাব দোহার এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১ আগস্ট) নিম্ন আয়ের ৪০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি চাল, ১ কেজি পিঁয়াজ , ১ কেজি আলু , ১ কেজি চিনি , ১ লিটার তেল ও ১ কেজি ডাল।

ইয়ামাহা রাইডার্স ক্লাব দোহার এর গ্রুপ অ্যাডমিন ইমন হোসাইন আসিফের তত্ত্বাবধানে ইয়ামাহা রাইডার্স ক্লাবের মেম্বারদের নিয়ে উপজেলার লটাখোলা, জামালচর, আলামিন বাজার, ডায়ারকুম এলাকায় ঘুরে ঘুরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মানিক, মডারেটর সাইফুল ইসলাম, মডারেটর অলিভ খান, ইমতিয়াজ অহসান, মো. পিয়াস হোসাইনসহ আরও অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *