নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহর উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সার্বিক সহযোগিতায় মহামারী করোনায় অসহায় ২০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার স্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ কারা হয়।
ঈদ উপহার বিতরণের ধারাবহিকতায় মানুষের পাশে আছি , মানুষের পাশে থাকো স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের পদ্মা পাড়ের অসহায়, দিন মুজুর মানুষের পাশে দাড়িয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও দানশীল ব্যক্তি ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও তার সহধর্মিণী ডা. সিফাত ফারহানা (নাহিদ)।
রবিবার (১৭ মে) সকাল ১১ টায় ২০০ টি পদ্মা পাড়ের অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। গত দেড় মাসে পায় ১৬ হাজার পরিবারের মাঝে তিনি সহায়তা প্রদান করেছে। এবং তার এই সহায়তা চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার, সদস্য আব্দুল খালেক, আব্দুল বাতেন, মোহাম্মদ আলী, হারুন অর রশিদ, সানাউল্লাহ, আনিস রানা, এমারত হোসেন, মোতালেব হোসেন, আলমগীর, জোবায়ের, ইমরান, সোহাগ, শাকিল ও খায়ের হোসেনসহ ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল হোসেন।
