সিংগাইরে এই প্রথম স্থানীয়, নারীসহ ২জনের দেহে করোনা শনাক্ত

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকার নতুন বাজার জনৈক নারি (৫০) ও বলধারা ইউনিয়নের খৈয়ামুড়ি এলাকার জনৈক যুবক(২৭) দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। রবিবার (১৭ই মে) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লা জানান, গত বৃহস্পতিবার খৈয়ামুড়ি এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়ি আসে। বাড়ি আসার পর জ্বর, ঠান্ডা, কাশি দেখা দেয়। অন্য দিকে পৌর এলাকা এক নারির জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে ২ জনের নমুনা সংগ্রহ করে শনিবার (১৬ই মে) পরীক্ষার জন্য ঢাকা পাঠাই। রবিবার (১৭ই মে) দুপুরে তাদের ২ জনের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এসময় তাদের ২জনের বাড়ি লকডাউন করে আইসোলেশনে রাখা হয়েছে। এমনকি তাদের সংস্পর্শে যারা ছিল দু-এক দিনের মধ্যে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *