দোহারে আ’লীগ নেতা নুরুল হক বেপারীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও জাহাজ ব্যবসায়ী নুরুল হক বেপারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও ১ ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান নুরুল হক।
নুরুল হক বেপারীর ভাই নুর মোহাম্মদ বেপারী জানান,বুধবার রাত আনুমানিক তিনটার দিকে ১০/১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের পেছনের লোহার ফটক ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরে থাকা সবাইকে জিম্মি করে রশি ও কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী আলপনা আক্তারকে উল্টো পিঠ দিয়ে আঘাত করে ডাকাতরা। পরে ডাকাতদল ঘরের অন্য একটি রুমে প্রবেশ করে নগদ ১ লাখ ৫ হাজার টাকা এক ভরি পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নুর মোহাম্মদ বেপারী বাদী হয়ে দোহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেন দোহার সার্কেল এএসপি জহিরুল হক ও দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ডাকাতির ঘটনায় নুর মোহাম্মদ বেপারী বাদী হয়ে দোহার থানায় একটি ডাকাতি মামলা করেছেন। এই ঘটনার পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *