দোহারে ২০টি হোটেল ও বেকারিতে প্রশাসনের অভিযান, ২৯ হাজার টাকা জরিমান 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার থেকে মুকসুদপুর বাজারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় মেঘুলা বাজারের মা বেকারীর স্বতাধিকারী ফিরোজ মাহমুদকে অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ডিপফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেন এবং বেকারী টি কে ছিলগালা করে বন্ধ করে দেন। এছাড়া বিসমিল্লাহ বেপারী কে ২হাজার, নারিশা ডাক বাংলা অবস্থিত ড্রিম রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টার এর স্বাধিকারী মোক্তার হোসেন কে মেয়াদ উত্তীর্ণ মাউন্ড ডিউ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ফুলতলায় অবস্থিত আমিন ষ্টোর এর স্বতাধীকারি রুহুল আমিন কে ৫ শত টাকা ও মেসাস জননী এন্টারপ্রাইজ এর স্বাধিকারী ইসমাইল হোসেন কে ৫শত ও সাইম ষ্টোর কে ৫ শত টাকা এবং থানায় মোড়ে উৎসব ডিলার কে মেয়াদোত্তীর্ন মালামাল (মাউন ডিউ) গোডাইনে রাখার অপরাধে ১০ হাজার টাকা করে সর্বমোট ৮ টি মামলায় ২৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যে সব হোটেল ব্যবসায়ীদের লাইসেন্স নেই তারা আগামী ১ সপ্তাহের মধ্যেই নিবন্ধন ও লাইসেন্স এর জন্য জেলা প্রশাসক ঢাকা বরাবর আবেদন করার নির্দেশ প্রদান করেন।আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইনস্পেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *