নিজস্ব প্রতিদেবকঃ দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নের উত্তর ধোয়াইর গ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে ঘটা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার গায়ে হলুদের আয়োজন করা হয়। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে বিয়ে,জন্মদিনসহ সকল রকম ধর্মীয় অনুষ্ঠান পালনে নিষেধাক্কা জারি করে প্রশাসন।
কিন্তু এ সসব নিয়মের তোয়াক্কা না করেই ঘটা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে দোহারের নয়াবাড়ি ইউনিয়নের উত্তর ধোয়াইর গ্রামের মো. সামাদের ছেলে মো. রশিদ।
জানা যায়, রশিদ গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে দেশে আসে। পরে ২২ মার্চ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় ঘটা করে বিয়ের আয়োজন করে। কিন্তু এ বিষয়ে কিছুই জানেনা স্থানীয় নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান। তিনি বলেন,আমরা সকল প্রকার অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। কিন্তু এ বিয়ের বিষয়ে আমার কিছু জানা নেই।
