নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার-নবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার সকাল পর্যন্ত নবাবগঞ্জে ৩০৩ জন ও দোহারে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া দোহারের একজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, সুইজারল্যান্ড থেকে দোহারে ফেরা এক ব্যক্তিকে রবিবার বিকেলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দোহার উপজেলায় গত এক মাসে ১০৮ জন বিভিন্ন দেশ থেকে এসেছেন। এদের মধ্যে ৪৬ জনের কোয়ারেন্টাইনের ১৪ দিনের মেয়াদ সম্পন্ন হয়েছে। সোমবার পর্যন্ত ৬১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ বলেন, নবাবগঞ্জে নতুন করে ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে বর্তমান ৩০৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
