মাথাব্যথার কারণ অনেক কিছু হতে পারে। মাইগ্রেন যেমন একটি কারণ তেমনি আরও অনেক কারণ রয়েছে। মাথাব্যথার পিছনে সবচেয়ে বড় কারণগুলো কী চলুন জেনে নেওয়া যাক।
*চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা
*মদ্যপান বা ব্ল্যাক কফি পান
*ঠাণ্ডা খাবার থেকে মাথার যন্ত্রণা
*ঘুমের সময়ের পরিবর্তন
*রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথাব্যাথা
*অনেকসময় খালি পেটে থাকা
*অতিরিক্ত মানসিক চাপ
*হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া
*ধুপ বা কোনও সুগন্ধির কড়া গন্ধ
*কোনও রাসায়নিকের গন্ধ
*খুব টাইট করে চুল বেঁধে রাখা
মাইগ্রেনের সমস্যা নেই, অথচ নিয়মিত মাথাব্যথা হচ্ছে। সে ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নেওয়া যাক।
*পর্যাপ্ত পানি পান করুন
*কখনও খালি পেটে থাকবেন না
*খুব কড়া গন্ধ যেখান থেকে মাথা ব্যথা হতে পারেন সেখান থেকে দূরে থাকুন
*মোবাইল বা কম্পিউটার পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছু ক্ষণের জন্য বিশ্রাম নিন
*হালকা শরীরচর্চা করুন
*এ সবেও মাথাব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
