এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রীজ-২ এর মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম ও ট্রাকের হেল্পার হাসিব।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি নাইটকোচ চলন্ত একটি ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদা ভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।
ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়
