এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান এলাকার সাধারণ জনগণের উদ্যোগে শ্রীনগর উপজেলার হাড়িয়ামুন্সিয়া গ্রামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া স্মৃতি সংসদ শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা অত্যন্ত সময়োপযোগী ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। তারা আরও বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।
এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মজিবুর দেওয়ান, ছাত্রদলের সভাপতি মোঃ হাশেম,স্বেচ্ছাসেবক দলের সিনিঃ সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, সহ-সভাপতি রাজিব খান, শ্রীনগর থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ হাসিবুর হোসেন, সিরাজদিখান থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ মোল্লা, কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং ছাত্রদলের সভাপতি আশিক।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।
