কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মিন্টু হোসেন। আগামী ১৭ অঅক্টোবর নির্বাচনকে সামনে রেখে তিনি ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানার ১২টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ঢাকা জেলা পরিষদের মোট ভোটার ২৬০জন।এর মধ্যে ঢাকা দক্ষিন সিটির ভোটার হচ্ছে ১০১ জন এবং কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিন কেরানীগঞ্জ থানায় ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫৯ জন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ২ জন। মিন্টু হোসেন রামের কান্দা সরকারি ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসসি ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন।
তিনি ইস্পাহানী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি মডেল থানা আওয়ামী লীগের সদস্য।
তিনি বলেন,আমি নির্বাচিত হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ভাইয়ের পরামর্শে এলাকার সকল রাস্তা ঘাট ও স্কুল কলেজ, মাদ্রাসা নির্মাণসহ সকল অবকাঠামোগত উন্নায়নে কাজ করব। নির্বাচন সুষ্ঠু হলে তিনি শতভাগ বিজয় লাভ করার আশাবাদী।
