কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিনোদন পার্ক বন্ধ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বিনোদন পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। বিনোদন পার্ক দুইটি হচ্ছে আটি বাজারের হিজলা এলাকার মেরিন শিশু পার্ক এবং কোনাখোলা এলাকায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুর ১২টায় এই অভিযান চালানো হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) ভূমি অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক, সার্ভেয়ার মিলন শেখ প্রমুখ।

নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার বিপুল সংখ্যক লোক সমগম হয় এমন বিনোদন পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আনোয়ার সিটি আইল্যান্ড পার্ক ও মেরিন শিশু পার্ক সরকারের এই নির্দশনা না মেনে তারা তাদের পার্কগুলো খোলা রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নীর নেতৃত্বে পার্ক দুইটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয় এবং পরবর্তী সরকারি কোনো নির্দেশনা না আসা পর্যন্ত পার্ক দুইটি বন্ধ রাখার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *