নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সাতভিটা মানব কল্যাণ সংঘ এর আয়োজনে এবং শ্রীনগর উপজেলার সামাজিক সংগঠন শান্তির চেষ্টার উদ্যোগে উপজেলার সাতভিটা এলাকায় বিনামূল্যে চক্ষু সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় দুইশত জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় ছিলেন শ্রীনগর উপজেলার স্বনামধন্য হিরা পান্না হাসপাতাল।
সাতভিটা মানব কল্যাণ সংঘের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শান্তির চেষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, হিরা পান্না হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম, হসপিটাল ইনচার্জ শামসুল আলম, হসপিটাল একাউন্টেন্ট সোহাগ চন্দ্র দে, ক্যাম্প অর্গানাইজার সবুজ মোল্লা।
আরও উপস্থিত ছিলেন সাতভিটা মানব কল্যাণ সংঘের সহ-সভাপতি আক্তার মোল্লা, সহ-সভাপতি শেখ বিপ্লব, সাধারণ সম্পাদক ইমরান খান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ক্যাশিয়ার আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক মোল্লা, ইছহাক মোল্লা, জব্বার মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মো. নূর হোসেন, বাবু হোসেন, মো. কাওসার হোসেন।
