দোহারে মুজিববর্ষ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলার নারিশার স্বেচ্ছাসেবী সংগঠন “জান্নাতুল বাকী সমাজ কল্যাণ সংস্থা” এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন আদ-দীন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালের অবস এন্ড গাইনীকোলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুমাইসা তাহের বুশরা।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্র এলাকার প্রায় ১৫০ জন মহিলাকে বিনামূল্যে গাইনী চিকিৎসা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আহমেদ আলী মোল্লা, ইঞ্জিনিয়ার এ আর মাসুদ রানা, জান্নাতুল বাকী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আসাদুল ইসলাম বাবু বেপারী, আরিফুল ইসলাম অনু, মোশারফ হোসেন, বাবু মোল্লা প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *