কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন যখনই আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরা দেখছেন বাংলাদেশ একটি সুষ্ঠ নির্বাচন হচ্ছে তখনোই তারা এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্ত শুরু করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সারাদেশে প্রচার অভিযান শুরুর দিন ঢাকা- ২ আসনে হযরতপুর ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান মোল্লা কে গুলি করেছে সন্ত্রাসীরা। আজকে তিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আমরা অন্তর্বতীকালীন সরকারকের কাছে আহ্বান জানাবো অবিলম্বে সেই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের দাবি তুলছি। সাথে সাথে এই ধরনের কোন ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে জোড় আহ্বান জানাচ্ছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই।
নির্বাচন বানচালের জন্য যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন তা আমরা দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তিনি আজ সকালে কেরানীগঞ্জের চড়াল নুরুল হক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুরকালে এসব কথা বলেন। পরে তিনি ভাগনা, বোরহানিবাগ,মনুব্যাপারীর ঢাল, আমিরাবাগ,কালিন্দী হয়ে বরিশুর বাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী, সেলিম রেজা, সাইদুর আংকু, মেহবুব হোসেন মাহবুব,সামচুল হক লিটন, আসাদুজ্জামান রিপন, আতাউর রহমান হীরাসহ হাজার হাজার নেতাকর্মীরা ।
