অযোগ্যদের নিয়ে কমিটি গঠন করায় ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আহ্বায়ক থেকে আবুল হোসেনকে অব্যাহতি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. কেন্দ্রীয় কৃষকলীগ থেকে ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আঞ্চলিক উপ-কমিটির আহ্বায়ক করা হয় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পাড়াগ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনকে। কিন্তু তিনি পদ পেয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অযোগ্যদের নিয়ে কমিটি গঠন দলের সাংগঠনিক কার্যক্রমে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোবমার রাতে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)’র স্বাক্ষরিত দলীয় প্যাডে আবুল হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক জৈষ্ঠ্য নেতারা অভিযোগ করে বলেন, আবুল হোসেন ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আঞ্চলিক উপ-কমিটির আহ্বায়ক হওয়ার পর থেকে দোহার, নবাবগঞ্জ সহ ঢাকা জেলার কৃষক লীগের সংগঠনটাকে নষ্ট করে ফেলেছে। অযোগ্য লোকদের দিয়ে কমিটি করে দলের ত্যাগী ও সিনিয়রদের দুরে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, নিজের লোক দিয়ে দোহার ও নবাবগঞ্জে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করায় ঐ সময় তার বিরুদ্ধে কৃষকলীগের একটি বড় অংশ ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ করেছেন। এবিষয়ে জানতে আবুল হোসেনের ফোনে একাধীকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *