শিশিরঃ দোহারের জয়পাড়ায় অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বেবী কেয়ার হোমস-এর নির্মানাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষক ডরমিটরি, শিক্ষার্থী হোস্টেল, অত্যাধুনিক ডিজিটাল ক্লাস রুম, আইসিটি ল্যাব, ডে-কেয়ার শিক্ষা কার্যক্রমসহ নতুন নতুন ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন প্রতিষ্ঠানটির বহুতল ভবণের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আওলাদ হোসেন-এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল বাশার চোকদার, বাবুল চোকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা সাজেদা ইসলাম শেখ রুন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এমারত হোসেন ইমরান, প্রভাষক আলমগীর হোসেন, নিউজ৩৯ সম্পাদক ও প্রভাষক তারেক রাজীব, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন, অক্সফোর্ড বেবী কেয়ার হোমস-এর প্রিন্সিপাল নিশাত অসীন কামনা, দোহার পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির এবং ওয়াসিম চোকদার প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠানটি দোহার উপজেলার কিন্ডারগার্টেন গুলোর মধ্যে ঈর্ষনীয় ফলাফল অর্জনে সক্ষম হয়েছে। ইতোমধ্যে শতভাগ পাসসহ নানামুখী মান সম্পন্ন শিক্ষা কার্যক্রম এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কারণে শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা অর্জন করেছে অক্সফোর্ড বেবী কেয়ার হোমস।
