স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক দোহারের শাহিন-উল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ঢাকার দোহারের এডভোকেট শাহিন-উল ইসলাম এর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে মোট ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মো.ওবাইদুল কাদের। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক পদ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহিন-উল ইসলাম নববাংলাকে বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে আওয়ামী লীগের সাথে থেকে শুরু থেকে কাজ করে যাচ্ছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের সাথে থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাবো। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য,গত ২৫ বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এডভোকেট শাহিন-উল ইসলাম । এছাড়া তিনি শেখ রাছেল ক্রীড়া চক্রের যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ছোট ভাই সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তুহিন হুসাইন। আওয়ামী পরিবারের এমন সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন তার নিজ এলাকার বাসিন্দাসহ দোহারের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *