মারা গেলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে সেখানেই চিকিৎসা চলাকালীন না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই তথ্য নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

আজ মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

এর আগে গেল ১২ অক্টোবর শ্রাবন্তী  জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী।

জানা গেছে, আজ শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *