সোশ্যাল মিডিয়ার গু/জ/ব নিয়ে মুখ খুললেন এমপি খন্দকার আবু আশফাক

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে ছড়ানো বিভিন্ন অনুমানভিত্তিক পোস্ট ও গুজবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে তার মন্ত্রিত্ব নিয়ে যেসব আলোচনা ও প্রচারণা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমোদন ও ইচ্ছার বাইরে নিজেকে নিয়ে কোনো ধরনের প্রচার বা আলোচনা তিনি সমর্থন করেন না।
তিনি আরও জানান, দায়িত্বশীল গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্ক থাকা উচিত। ভিত্তিহীন গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আবু আশফাক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই আরও সচেতন ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *