সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৮ কেজি ১’শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, উপজেলার গোবিন্ধল গ্রামের তোতা দেওয়ানের ছেলে বুলেট দেওয়ান (৩৫)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি বুলেট র্দীঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। পরবর্তীতে তাকে নজর দারিতে রাখা হয়। হঠাৎ মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে মাদক কারবারি বুলেট একটি গাঁজার চালান নিয়ে এলাকায় প্রবেশ করবে। তাৎক্ষনিক এসআই সুমন মিয়া ও মাহফুজুল হাসান ও এএসআই মাজাহারুল সঙ্গীয় ফোর্স নিয়ে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর এলাকায় অবস্থান নেন এবং রাত সোয়া ৩টার দিকে বুলেট প্রাইভেটকারযোগে উক্ত স্থানে পৌঁছালে তার গাড়ি তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা গাঁজাসহ হাতে নাতে তাকে আটক করেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
