দোহারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *