সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। আটককৃত মাদককারবারি মো.মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দূর্গাপুর গ্রামের বাদশা মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাছিনা আক্তার সঙ্গীয় অফিসার এএসআই মো.ফারুক হোসেন, এএসআই আ:জলিল ও সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে ব্রীজের উপর অভিযান পরিচালনা করে মতি মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ । এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্যে ৪ লাখ টাকা। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে ২৩ ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপোর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *