সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল ইসলাম সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার(২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, রাজধানীর পাশে কৃষি প্রধান গ্রামীন জনপদ মানিকগঞ্জের সিংগাইর থানা।
এখনে প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে রেমিট্যান্স যোদ্ধা। তাদের নিরাপত্তা ও থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা সচেষ্ট থাকবে। মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য। তাই পুলিশ -সাংবাদিক একই সুত্রে গাঁথা। সমাজে অপরাধীদের সংখ্যা কম। ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,প্রতিবাদ ও সঠিক চিত্র তুলে ধরার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক ইচ্ছা করলেই সমাজের অপরাধমূলক কাজের প্রতিকার করতে পারেন।
সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে থাকার আহ্বান জানান ওসি। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস,সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.কোহিনূর ইসলাম রাব্বি,সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম,ধর্ম,শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.আতাউর রহমান, দপ্তর সম্পাদক ও বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো.হাবিবুর রহমান মোল্লা,প্রচার ও প্রকাশনা সস্পাদক ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মো.ইয়াকুব হোসেন মোল্লা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.আব্দুল্লাহ আল মামুন,কার্যকারি সদস্য ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহ.মিজানুর রহমান,সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন।
