মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে সিসিডিপি-সিপিআরপি সিংগাইর শাখার আয়োজনে তালেবপুর ইউনিয়নের সিসিডিপির কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ১২০ জন সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তালেবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সিসিডিপির কর্মসূচি কর্মকর্তা আলফ্রেড ঘোষের সভাপতিত্বে ও সমাজ সংগঠক লিটন বাড়ৈ সঞ্চালনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল,২ কেজি ডাল,১ লিটার তৈল,১ কেজি লবন,১টি সাবান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
