দোহার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সমাজকল্যানমূলক সংগঠন দোহার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় তিনি বলেন, করোনা সংক্রামণ রোধে এবং মানুষকে সচেতন করতে সরকারি ভাবে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠণের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

কার্যক্রম উদ্বোধন শেষে সংগঠণের কর্মীরা উপজেলার জয়পাড়া বাজার, থানার মোড় সহ লটাখোলা করমআলী মোড়ে পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠণের সভাপতি মো. সোলাইমান, সহ-সভাপতি মো.রনি,সাধারন সম্পাদক সাঈফ ইসলাম, সাংগঠণিক সম্পাদক, মাশকুর বক্স, অর্থ-সম্পাদক, মো.নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.কাউসার, দপ্তর সম্পাদক রাকিব হোসেন রবিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ইউসুফ কালাম তৈয়ব, সাগর সারোয়ার, সাজ্জাদ হোসেন, মো.সাকিব, সবুজ রাজ, লিঠু আহাম্মদ, ইবু খান, মো. নোমান,রাতুল হাসান, সোহাগ সহ সংগঠণের অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *