সিংগাইরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে মানববন্ধন

মো.রকিবুল হহাসান বিশ্বাস(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা জেলার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো.জুলহাস উদ্দিন হত্যার প্রতিবাদে এক প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে সময়ের সাথে পত্রিকার আয়োজন সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনূর ইসলাম রাব্বির সভাপতিত্বে মাইটিভির সিংগাইর প্রতিনিধি মো.বাদল হোসাইন এর সঞ্চালনায় উপজেলা চত্বরে সিংগাইরের স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনুর ইসলাম রাব্বি,মো.সিরাজুল ইসলাম,মাসুম বাদশাহ,মো.জয়নাল আবেদিন,মো.রকিবুল হাসান বিশ্বাস,সাইফুল ইসলাম,ইয়াকুব মোল্লা। এসময় উপস্থিত ছিলেন- মুহ.মিজানুর রহমান বাদল,মোহাম্মদ আলী রিপন, মো.রিয়াজুল ইসলাম,মো.হাবিবুর রহমান,মো.মোস্তাক আহমেদ,মো.আব্দুল গফুর,মো.আসলাম হোসেন,মো.আবদুল্লাহ আল মামুন,মো.শহিদুল ইসলাম,মো.শামীম হোসেন মো.আলামিন,মো.জালাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *