সিংগাইরে লাইনম্যানের হাতে সিএনজি চালক মারধরের শিকার, প্রতিবাদে ধর্মঘট

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জ সিংগাইরে জাহিদ নামের এক লাইনম্যানের হাতে মারধরের শিকার হয়েছেন সিএনজি চালক নিটন হোসেন (২৪)। সোমবার (২২ মে) সিংগাইর বাস্ট্যান্ডে সকালে এ ঘটনা ঘটে।

প্রতিবাদে ওই দিন দুপুরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী কাটা সিএনজি চালকরা ধর্মঘট করেন। ঐক্যবদ্ধ হয়ে তারা আঞ্চলিক মহাসড়কের পাশে ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের হানিফের ভিটায় অবস্থান নেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভুক্তভোগী চালক লিটন হোসেন বলেন, সোমবার সকাল সিংগাইর বাসস্ট্যান্ডে জিপি ফান্ডের নামে টাকা চেয়ে তাকে লাইনম্যান জাহিদ মারধর করে। তিনি আরো বলেন, প্রত্যেক দিন গাড়ি নিয়ে বের হলেই উপার্জন হোক কিংবা না হোক, তাদের দিতে হয় ৭০ টাকা।
প্রতিবাদকারী অন্যান্য চালকেরা অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকে একটি সিন্ডিকেট চক্র টাকা তুলে আবার কিছু হলে আমাদের চালকদের মারধর করে। এ জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন জানান। অভিযুক্ত লাইনম্যান জাহিদ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে কাটা সিএনজি চালক সমিতির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, ঐক্যবদ্ধ চালকদের সাথে আলাপ-আলোচনা করে দ্রুত লাইনম্যান সরিয়ে সমস্যার সমাধান করা হবে বিধায় থানায় কোনো অভিযোগ করা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *