প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সিংগাইরে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:“শেখ হাসিনার নির্দেশ,হটাও সন্ত্রাস বাঁচাও দেশ” এ শ্লোগান সামনে রেখে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ মে) সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার আঙ্গাঁরিয়া মহল্লার আওয়ামীলীগের পার্টি অফিস থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান(ভিপি শহিদ),যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক আব্দুল বারেক খান,সদস্য মোতাহারুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম খান,সম্পাদক মো.সাইদুর রহমান বেপারি,মানিকগঞ্জ জেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো.আমজাদ হোসেন,সাবেক জেলা পরিষদের সদস্য কোহিনুর ইসলাম সানি,আওয়ামী-যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন,সম্পাদক মো.রমিজ উদ্দিনসহ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *