নিজস্ব প্রতিবেদকঃ “শেখ হাসিনার নির্দেশ, হটাও সন্ত্রাস বাঁচাও দেশ” এ শ্লোগান সামনে রেখে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা আজ সোমবার ২২ মে বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় পার্টি অফিসে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলীল, এমএ বারি মোল্লা বাবুল, সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিকদার, আওয়ামী লীগ নেতাÑ শাহিন খান, তাবির হোসেন খান পাভেল, এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
