নাজমুল হোসেন. ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমতের একমাত্র মেয়ে তাহমিনা মিজান আহমেদ মৌমি (৩৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহল ও ব্যক্তির শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ-দোহার উপজেলা প্রশাসন, শোল্লা ইউনিয়ন পরিষদ, নবাবগঞ্জ প্রেসক্লাব, দোহার প্রেসক্লাব সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পোষ্ট করা হয়।
পরিবার সুত্রে জানা যায় মৌমি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ১০ বছর আগে স্বামী হৃদয়ের সাথে তার বিয়ে হয়। তবে তাদের কোন সন্তান ছিলো না। মৌমি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার দুটি কিডনি ড্যমিজ হয়ে ছিলো। পরবর্তীতে একটি কিডনি ট্রান্সফার করা হয়। করোনাকালীন সময়ে ভারতের চেন্নাই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়। এতে তার ফুসফুসে সমস্যা হয়। তবে তিনি দীর্ঘদিন সুস্থ্য থাকার পর গত পরশু নিউমুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সিসিই বিভাগে ভর্তি হন। আজ বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
