নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৮ জানুয়ারি) দোহারের একমাত্র সরকারি কলেজ পদ্মা কলেজের সম্মান শ্রেণির ১ম ব্যাচের মোট ৪৮ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সার্টিফিকেট দেয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. এআর খান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিবন্ধন বাংলাদেশ এর সদ্য বিদায়ী মহাপরিচালক ড. খান মোহাম্মদ আ. মান্নান। এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পদ্মা কলেজে অনার্স কোর্সের শুরু হওয়া থেকে এই পর্যন্ত তাদের ত্যাগের ইতিহাস বলেন এবং অনার্স কোর্সের ভা্লো ফলাফলের জন্য পাঠদানে নিয়োজিত সকল শিক্ষকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের বেতনভাতা বৃদ্ধির ব্যাপারে অধ্যক্ষকে পদক্ষেপ নিতে বলেন। অচিরেই পদ্মা কলেজে মাস্টার্স কোর্স চালু করা হবে বলে গেস্ট অফ অনার উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক এ্যাডভোকেট একেএম আজিজুর রহমান বাবুল, প্রতিষ্ঠাতা জনাব এমএ রহিম, আখন্দ মো. সোহরাব, আব্দুর রাজ্জাক মিলন, মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ, হারুন বেপারি, কবি সিরাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মজিবুল হায়দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
