মুন্সিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মৌছামান্দ্রা থেকে ৪৪ বোতল ফেন্সিডিলিসহ সুমন ঢালী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জানুয়ারি) সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১১ এর একটি দল মাদকদ্রব্য কেনা-বেচার সময় সুমন ঢালীকে ৪৪ ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় আটককৃত সুমন ঢালীর কাছে থেকে নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত সুমন ঢালী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা গ্রামের মজিবর ঢালীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *