শ্রীনগরে ভোক্তার অধিকার আইন তৃতীয় লিঙ্গ ও বিদেশ ফেরতদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোক্তার-সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ও সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় এবং ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুরনেকত্রীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রশাসনের আয়োজন এসব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এসব শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুন, সুরাইয়া আশ্রাফি, শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ আজাদ রহমান, উপজেলা স্যানিটারী কর্মকর্তা নাসরিন সুলতানা, তন্তরের নারী ইউপি সদস্য কামরুনাহার চৌধুরী অনু, হাসাড়ার ইউপি সদস্য সুফিয়া বেগম, রওশনারা বেগম,ব্র্যাকের কর্মকর্তাসহ উপজেলায কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *