দোহারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ঢাকার দোহার উপজেলার নিকড়া বাগানবাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঘরের প্রধান ফটক ভেঙ্গে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুইবাড়িতে থাকা তিনটি পরিবারের কাছ থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় এক বৃদ্ধাকে আহত করেন ডাকাতরা।

ভূক্তভোগী মোজাহার শরীফ জানান, ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দোহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল ইসলাম। তিনি আরো বলেন, ডাকাতি এড়াতে রাতে পুলিশের টহল অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *