মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেয়া হবে না -মেয়র আবু নাঈম মো. বাশার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্য আবু নাঈম মো. বাশার বলেন- আমার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ নং ওয়ার্ড গোলড়া গ্রাম দিয়ে মাদক বিরোধী সমাবেশ শুরু করলাম পর্যায়ক্রমে সবগুলি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ করব। আমি জানি এ সমাবেশ কারণে মাদকসেবী, বিক্রেতারা আমাকে আজ থেকে ভালো চোঁখে দেখবে না। তাতে আমার কিছু আসে যায় না। মাদকসেবী, বিক্রেতা দেশও সমাজকে ধ্বংশ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরাও নেত্রীর কথায় এগিয়ে যেতে চাই। এতে সবার সহযোগীতা দরকার।

তিনি আরও বলেন, মাদকসেবী, বিক্রেতাদের পরিবার পৌর অফিসে কোনো ধরনের সেবা পাবে না। এমনকি মাদকসেবী যদি আত্মসর্মপন করেন আমি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব ও কেউ যদি চিকিৎসা নিতে চায় রিহাবের সমস্ত খরচের দায়িত্ব নিব। তবুও মাদক ছাড়তে হবে। আর কেউ যদি মাদক না ছাড়ে তাহলে আমার পৌরসভা ছাড়তে হবে এমন হুশিয়ারি দিলেন মেয়র।

শনিবার (২ অক্টোবর) বিকেলে পৌর এলাকার গোলড়া খেলার মাঠে সিংগাইর পৌরসভার আয়োজনে সাবেক ছাত্রনেতা মহিবুর রহমান শরিফ এর সঞ্চালনায় পৌর মেয়র আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, মো. সায়েদুল ইসলাম, মহিলা কাউন্সিলর নাসরিন নাহার রিতা, ৫ নং ওয়ার্ড আওয়ামীলের সভাপতি আব্দুর রহিম খান, পৌর সেচ্চাসেবকলীগের সভাপতি ফয়সাল গাজী সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইছা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. আবু হানিফ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সাবেক মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার, ৫ নং ওয়ার্ড কমিশনার রেজাউল করিম টিটু, ৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওয়ারুদ্দিন খান, পৌর যুবলীগের সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি ইলিয়াছ হোসেন লিটনসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *