এমপি মমতাজ বেগমের মায়ের কুলখানি আজ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : লোক সংগীত শিল্পী মমতাজ বেগম এমপির মা উজালা বেগমের কুলখানি আজ (রোববার)।

পারিবারিক সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায়  তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ওইদিন আসরের নামাজের পর নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব-ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে জানাজা শেষে প্রয়াত স্বামী আলহাজ্ব মধু বয়াতির কবরের পাশে দাফন করা হয়।

আজ দুপুরে উজালা বেগমের কোরআনখানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদে সিংগাইর হরিরামপুরের সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী, যুবলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেনি পেশার লোকজনদের কোলখানি অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন তার সন্তান মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *