তালেবপুর ইউনিয়নের ২ বারের সফল চেয়ারম্যান এবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ২ বারের সফল চেয়ারম্যান মো. রমজান আলী এবারও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী। তিনি পরপর ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য লোক সংগীত শিল্পী মমতাজ বেগম এমপির দিক নির্দেশনায় এলাকার কাচাপাকা রাস্তাঘাট ,মসজিদ, খেলার মাঠ, মাদকবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে এলাকায় জনগণের মাঝে স্থান তৈরি করেছেন এ চেয়ারম্যান।

স্থানীয় জয়নগর এলাকার রবিউলসহ একাধিক লোকজন বলেন- আমাদের এলাকা যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। এ চেয়ারম্যানের আমলে বিদ্যুৎসহ রাস্তাঘাট পাকা করে দিয়েছে। এখন আমরাও অনেক সুখে আছি।

তালেবপুর ইউপি চেয়ারম্যান বলেন- আমি ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেসব উন্নয়নমূলক কাজ করেছি সবই দৃশ্যমান। আমাকে দলীয়ভাবে যদি এবার যোগ্য মনে করে নৌকা প্রতীকে মনোয়ন দেয় অবশ্যয় জনগণ এবারও আমাকে মুল্যায়ন করবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *