কেরানীগঞ্জে সোনাকান্দায় ফুটবল টুর্নামেন্টে নীল দল চ্যাম্পিয়ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের রোগিতপুর ইউনিয়নের সোনাকান্দায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীল দল সাদা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোনাকান্দা জাগরণি সংঘ আয়োজিত সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেল ৪টায় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রায় দেড়মাস আগে স্থানীয় ৬টি দল নিয়ে শুরু হয়েছিলো এ টুর্ণামেন্টের। এতে সেমি ফাইনালে কালো দলকে হারিয়ে সাদা আর হলুদ দলকে হারিয়ে নীল দল ফাইলে জায়গা করে নেয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরমেন্স নিয়ে মাঠে নেমে প্রথমেই এক গোল করে নীল দল। এর ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে পাল্টা গোল করে খেলা সমতায় আনে সাদা দল। কিন্তু এরপর আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে সাদা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় নীল জার্সিধারী খেলোযাররা।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। সোনাকান্দা জাগরণি সংঘের সাবেক সভাপতি মো. শাহ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ইয়ারা গ্রুপের এমডি হাজী মো. সালাহ উদ্দিন, রোহিতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *