বিশ্বনবীর অবমাননায় নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: .ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুম্মাহ প্রতিবাদ মিছিলে বাহ্রা ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মিছিলটি কোমরগঞ্জ মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে আগলা বাজার জামে মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বিক্ষোভকারীরা আন্তর্জাতিক আদালতে ম্যাক্রোকে মৃত্যুদ- দেওয়া, ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ফরাসী দূতাবাস বন্ধ করে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো, ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, সমাজকর্মী রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। মাওলানা এইচ এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় সমাপণি বক্তব্য রাখেন বাহ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *