মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.) – এর ব্যঙ্গচিত্র প্রদশনের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে নওগাঁর মহাদেবপুরে ক্বওমী ওলামা পরিষদ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর শাখার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন. ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাছির বিন আজগর,মা: ইসলামি আন্দোনের মহাদেবপুর শাখার সহ-সভাপতি, সেকেন্দার আলী, মুফতি শফিকুল ইসলাম,মুফতি আব্দুস ছালাম, মা: নূরুল ইসলাম,খাজুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মা: হাবীবুর রহমান প্রমুখ। এতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ছাড়াও বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা হবে বলে জানান তারা।
