সিংগাইরে ফুটবল খেলা উদ্বোধন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে“ভাষা শহিদ রফিক ফুটবল লীগ”-২০২০ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকাল ৪ টায় সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর স্পোর্টস ফেডারেশনের আয়োজনে,আহ্বায়ক ভাষা শহিদ রফিক ফুটবল লীগ মো.মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে এ ফুটবল খেলার উদ্বোধন ও অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা আ’লীগের সহসভাপতি আনোয়ারা খাতুন,সিংগাইর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুউদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান,ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম,সিংগাইর পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম,পৌর কাউন্সিলর আব্দুস সোবহান প্রমুখ।  উদ্বোধনী ম্যাচে কালিগঙ্গা-১ ধলেশ্বরী-২ গোলে বিজয়ী হন। এ ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন-সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৭১ থেকে ২০২০ সালের সাবেক খেলোয়ারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *