নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল ও সাধারণ সম্পাদক জনি নির্বাচিত

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং উপদেষ্টা শাহজামাল ও নূরুন নবীর এর পরিচালনায় নির্বাচনী সভায় মো. তোফাজ্জল হোসেন ( ৭১ বাংলা টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক সানশাইন) তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন জনি আহমেদ (দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জাবেদ আলী (দৈনিক সকালের সময়), মো.সেলিম রেজা ডালিম (দৈনিক চাঁদনী বাজার), অর্থ সম্পাদক মো. জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. সাহান (দৈনিক জবাবদিহি), ক্রীড়া সম্পাদক রতন কুমার (দৈনিক লাল গোলাপ), কার্যকরী সদস্য মো. নরুন নবী (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক নবচেতনা), মো. রাসিকুল ইসলাম (দৈনিক সোনার দেশ)সহ ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।নির্বাচন শেষে উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *